কেরানীগঞ্জে পুলিশের গুলিতে ডাকাত আহত

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১২:৫২
 
ঢাকার কেরানীগঞ্জে পুলিশের গুলিতে মো. মাইনুদ্দিন (২৫) নামে সংঘবদ্ধ ডাকাতদলের এক ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার রসুলপুর এলাকার ঢাকা-নবাবগঞ্জ সড়কে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া  মাইনুদ্দিনের বাড়ি বরগুনা জেলায়।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে রসুলপুর এলাকার ঢাকা-নবাবগঞ্জ সড়কে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় মাইনুদ্দিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ ঐ গুলিবিদ্ধ ডাকাতকে আটক করে দ্রুত জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে ভর্তি করে।
 
ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতির কাজে দেশীয় রামদা, চাপাতিসহ তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. ফেরদাউস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএস