টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৪:৩২
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিকে নিয়ে মঙ্গলবার এই শ্রদ্ধা জানান তিনি। 
 
এর আগে সকালে বিশেষ হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে বঙ্গবন্ধুর সমাধিস্থলে যান। শ্রদ্ধা জানানো শেষে ফাতেহা পাঠ এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
 
দুপুর দুইটায় টুঙ্গিপাড়ায় দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
 
ইত্তেফাক/এএসএস