স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল অাজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ক্ষতিগ্রস্ত গৌরমন্দিরসহ বিভিন্ন বাড়িঘর পরিদর্শন করেছেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মো. সায়েদুলহক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের ডিজি বেনজির অাহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অাওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
