চরফ্যাশন উপজেলার নবাবগঞ্জ বাজারের কাছে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জোবায়ের (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
জোবায়ের চরনাজিম উদ্দিন গ্রামের ফয়েজ উল্যাহর ছেলে এবং দক্ষিণ পশ্চিম চরনাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ বাজারের পাশে একটি টাটা গাড়ি জোবায়েরকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত জানান।
চরফ্যাশন থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
