পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৮:৫৫
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহেলা, কটাক্ষ ও মানহানিকর উক্তি করার ঘটনায় পঞ্চগড় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মো. মিজানুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেন। 
 
মামলায় বাদী পক্ষের আইনজীবী আবু মো. ইউনুস আলী লেলিন জানান, পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আদিব আলী মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি