মানিকগঞ্জে সার নিয়ে বিপাকে ডিলাররা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৯:৩৯
কৃষক নয়, এবার মানিকগঞ্জে সার নিয়ে বিপাকে পড়েছেন ডিলাররা।  
 
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সরবরাহকৃত সারের ৩১০ মেট্রিক টন সারই জমাট বাঁধা। ওই সার কৃষক পর্যায়ে বিক্রির অনুপযোগী হওয়ায় ডিলাররা অর্থনেতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। 
 
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন মানিকগঞ্জ জেলা শাখা সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৬৯ জন ডিলারকে ৩০ মেট্রিকটন করে ৫১২৬ টন সার সরবরাহ করেছে বিসিআইসি। এর মধ্যে ৩১০ মেট্রিকটন সার জমাট বাঁধা। 
 
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘জমাট বাঁধা সার আমরা কৃষকদের কাছে বিক্রি করতে পারছিনা। যে কারণে আমরা বিপাকে পড়েছি। বিষয়টি কৃষি বিভাগসহ জেলা প্রশাসককে জানানো হয়েছে।’ 
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলীমুজ্জামান মিয়া বলেন, ‘জমাট বাঁধা এই সার জমিতে প্রয়োগ করলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসলেরও  ক্ষতি হবে।’
 
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, বিষয়টি বিসিআইসির চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি