পুত্র সন্তানের পিতা হলেন পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। আজ স্ত্রীর পুত্র সন্তান প্রসবের খবরটি নিজেই টুইট বার্তার মাধ্যমে ভক্তদের জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
বার্তায় পাকিস্তানের ৪০ বছর বয়সীএই সাবেক তারকা বলেন,তার স্ত্রী সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তার কোমল হাত ধরার অনুভুতি অসাধারণ। স্ত্রী এবং সন্তান দু’জনই সুস্থ আছে বলে জানান আখতার। নিজের জন্মস্থানের নামানুসারে পাওয়া খেতাবটিই ব্যবহার করেছেন শোয়েব।
তিনি লিখেছেন, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এখন একজন গর্বিত পিতা।’
The most prized catch my hands have ever, ever held on to....what a feeling!!!!! pic.twitter.com/L13wKxUn5y
— Shoaib Akhtar (@shoaib100mph) November 7, 2016
ইত্তেফাক/এমএ্ইচ
