কুমিল্লায় যুবককে বৈদ্যুতিক শক ও পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৪৬
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম গ্রামে মোক্তার হোসেন (২২) নামে এক যুবককে তিনদিন আটকে রেখে বৈদ্যুতিক শক ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলেছে বলে অভিযোগ উঠেছে। 
 
মঙ্গলবার  সন্ধ্যায় বুড়িচং উপজেলার মোকাম গ্রামে তার মৃত্যু হয়।  মোক্তারের বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর গ্রামে। আহত অপর যুবক সবুজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  আর্থিক বিরোধ কিংবা মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বুড়িচং উপজেলার মোকাম গ্রামের হাকিম আলীর ছেলে সাইফুল নিজ বাড়িতে মোক্তার হোসেন ও  সবুজকে  ৩ দিন ধরে আটকে রেখে  বৈদ্যুতিক শক ও পিটিয়ে আহত করে। মঙ্গলবার সন্ধ্যায় আহত অবস্থায় মোক্তার হোসেন মারা যায়।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া জানান, ‘বাড়ির লোকজন পলাতক থাকায় ঘটনার রহস্য জানা যাচ্ছে না।  বুধবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত করা হবে।’
 
ইত্তেফাক/এমআর/ইউবি