বিনোদন রিপোর্ট
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই-এর আয়োজনে এবারো অনুষ্ঠিত হলো ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’। গতকাল সকাল ১১টা ০৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। অর্থমূল্য তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, চ্যানেল আই পরিচালনা পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবুল বারাক আলভী, বীরেন শোম, সমরজিত্ রায় চৌধুরী, কলামিস্ট কামাল লোহানী, হাসনাত আবদুল হাই, মামুনুর রশীদ প্রমুখ।
