লক্ষ্মীপুরের রামগতিতে মো. মাকসুদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলা সদর আলেকজান্ডার বাজারের প্রধান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাকসুদ রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সবুজগ্রাম এলাকার আবদুল মুনাফের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাকসুদ দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/কেকে
