সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৭ উপজেলার ৮ থানায় দুই জামায়াত কর্মীসহ মোট ২৯ জন আসামিকে গ্রেফতার ও দুই বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা পুলিশ আটজন, কলারোয়া থানা পুলিশ পাঁচজন, তালা থানা পুলিশ ছয়জন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা পুলিশ দুইজন, আশাশুনি থানা পুলিশ তিনজন, দেবহাটা থানা পুলিশ একজন ও পাটকেলঘাটা থানা পুলিশ এক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
পুলিশ জানায়, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। এছাড়া সদর থানা পুলিশের অভিযানে দুই বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।-বাসস
ইত্তেফাক/কেকে
