বিনোদন রিপোর্ট
আয়োজনটি মিষ্টির লড়াই। তবে সেই আয়োজনে ভিন্নতা আনতেই দেশের ৬ জেলা ঘুরে জাদু প্রদর্শন করলেন দেশের প্রখ্যাত জাদুশিল্পী শাহীন শাহ। বগুড়া, রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা এই ৬ জেলায় বিভিন্ন থিমের ওপর জাদু প্রদর্শন করেন তিনি।
আয়োজন প্রসঙ্গে জাদুশিল্পী শাহীন শাহ বলেন, ‘বিভিন্ন জেলা পর্যায়ে এভাবে সারাদেশ এর আগেও ঘুরেছি। তাই একেকটি জেলার মানুষদের কৌতুহলের বিষয়গুলো একেকরকম হয়। সেই কথা মাথায় রেখেই জেলাভিত্তিক থিম সাজিয়ে জাদুগুলো প্রদর্শন করেছি। দর্শকরাও দারুণ উপভোগ করেছেন।’
