ভোলায় পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি ছাটাই বন্ধ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিত করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে মিটার রিডার এবং ম্যাসেঞ্জাররা। আজ বুধবার সকাল থেকেই ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ কর্মসূচি পালন করছে।
এসময় তারা বলেন, সারাদেশে ১৫ হাজার মিটার রিডার ও পিসিএম’রা দীর্ঘদিন ধরে চুক্তির ভিত্তিতে চাকরি করে আসছেন। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের আত্মঘাতি সিদ্ধান্তের কারণে আজ পনের হাজার কর্মচারীদের পরিবারের জীবন হুমকির মুখে। আমরা অতি শিগগিরই এই সিদ্ধান্ত প্রত্যহার করে সকল মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরি স্থায়ী করণের দাবি জানাচ্ছি।
ইত্তেফাক/কেকে
