খুলনায় লরিচাপায় যুবক নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৬:৫৬
খুলনায় লরিচাপায় শুভাশীষ নাগ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 
 
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দৌলতপুরস্থ খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  শুভাশীষ নাগ নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের সত্যজিৎ নাগের ছেলে। 
 
পুলিশ জানায়, শুভাশীষ সরকারি বিএল কলেজের বিপরীতের সড়ক পার হচ্ছিল। এ সময় একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/ইউবি