ক্যাপসন নিউজ

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:০৪

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন জায়গায় গিয়ে মুক্তিযোদ্ধা কিংবা সেই জায়গার কোনো প্রত্যক্ষদর্শীর কাছ থেকে ঘটনাটি শোনার অনুষ্ঠান ‘একাত্তরের মার্চ’। অনুষ্ঠানে ছোটদের গল্প শুনিয়েছেন শহীদ মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী, মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পী রফিকুন্নবী, বিশিষ্ট গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা আবুল বারক আলভী, মুক্তিযোদ্ধা ও সঙ্গীতশিল্পী লিনু বিল্লাহ, শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার সন্তান মেঘনা গুহঠাকুরতা, শহীদ মধুসূদন দে’র (মধু দা) সন্তান অমর দে, মুক্তিযোদ্ধা ও গবেষক ড. সরোয়ার আলী, মুক্তিযোদ্ধা তারেক আলীসহ আরো কয়েকজন। মনিরুল হোসেন শিপন পরিচালিত ৩ পর্বের এই বিশেষ অনুষ্ঠানটির শেষপর্ব প্রচার হবে আজ।