মাস্টার্স ১ম পর্ব ভর্তির মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৭:৫৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রথম পর্ব (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের বিষয় ভিত্তিক প্রশম মেধা তালিকা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। 
 
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে। 
 
পরীক্ষার ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (NU<space>ATMP<space>Roll No) লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯ টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি