লক্ষ্মীপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৮:৩৪
লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বুধবার দুপুরে উপজেলার তেওয়ারীগঞ্জের চরের একটি ধান ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
 
লক্ষ্মীপুর সদর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, দুপুরে তেওয়ারীগঞ্জের চরের একটি ধানক্ষেতে ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআর/ইউবি