রংপুরের পীরগাছায় আবুল কাশেম নামের এক কৃষককে হত্যার অভিযোগে একজনের ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- উপজেলার ছোট জিলিয়া গ্রামের হাসেন আলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন- হানিফ মিয়া, রাজু, সালাম, শহিদুল ও রেহেনা।
জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার ছোট জিলিয়া গ্রামে গাদু ফকিরের পুত্র কৃষক আবুল কাশেমের সঙ্গে পুকুরের পাড় কাঁটা নিয়ে একই এলাকার হাসেন আলীর বিরোধ দেখা দেয়। এ ঘটনার জের ধরে ২০০৭ সালের ২৩ জুলাই হাসেন আলীর নেতৃত্বে তার সহযোগীরা কৃষক আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই সামসুল আলম বাদি হয়ে পীরগাছা থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
