চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ২১:০৮
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিএম সাইদুর রহমান গাজী (৩৫) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। 
 
বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পোড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাইদুর রহমানের বাড়ি সাতক্ষিরার কলারোয়া  থানার খোর্দে  গ্রামে। 
 
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সাইদুর রহমান মোটরসাইকেল চালিয়ে দামুড়হুদা বাজারে যাচ্ছিলেন। এ সময়  চুয়াডাঙ্গাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।
 
তিনি  আরো জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।
 
ইত্তেফাক/এমআর/ইউবি