পাবনার আটঘরিয়ায় রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মেদ জানান, সকালে বাড়ি থেকে ধানুয়াঘাটা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন রফিকুল ইসলাম। পথিমধ্যে বাড়ির অদূরে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রফিকুলকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
