মুরাদনগরে নকল করা ও সহায়তার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীসহ বহিষ্কার ৭

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৩:৩৪
 
কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নবম উত্তীর্ণ (ভোকেশনাল) গনিত পরীক্ষায় নকলে সহযোগিতা ও নকল করার দায়ে ৩ শিক্ষক ও ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সাথে কর্তব্যে অবহেলার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগমকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নকলে সহযোগিতার অভিযোগে ৩ শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
  
বুধবার নবম উত্তীর্ণ (ভোকেশনাল) গনিত পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।
 
বহিষ্কৃত শিক্ষকরা হলেন, শ্রীকাইল কে. কে উচ্চ বিদ্যালয়ের (খণ্ডকালীন) ফারজানা আক্তার, হায়দরাবাদ মাসুম বিল্লাল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদা আক্তার।
 
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, শ্রীকাইল কে. কে উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আশরাফুল, শাহ আলী ও জুনায়েদ।
 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন,  শিক্ষক ও শিক্ষার্থীদের নকলের প্রবণতা থেকে ফিরে আসার জন্যই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
 
ইত্তেফাক/এএম।