কুমিল্লা মুরাদনগরে অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবাসহ আশরাফুল আলম মজুমদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে আাট করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা গ্রামের মজুমদার চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে আটক করে বাঙ্গরা বাজার থানার পুলিশ।
আটক হওয়া আশরাফুল বাঙ্গরা গ্রামের মধ্যপাড়ার মৃত আব্দুল মোনাফ মজুমদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গরায় আশরাফুল আলম মজুমদার নিজ ঘরে মাদক ব্যবসা চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এএসআই নুরু নবীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। আশরাফুল আলম পুলিশের অবস্থান টের পেয়ে তার পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকে। পরে পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে ৫৭ পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
