খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় কাতিয়া ত্রিপুরা (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১নং রাবার বাগান এলাকা থেকে মাটিচাপা দেয়া তার লাশ উদ্ধার করে।
কাতিয়া ত্রিপুরা মাটিরাঙ্গা সদর উপজেলার লম্বাছড়া এলাকার গয়া চন্দ্র ত্রিপুরার ছেলে।
মাটিরাঙ্গা থানার ওসি শাহাদাত্ হোসেন টিটু বলেন, কাতিয়া ত্রিপুরা মঙ্গলবার সকালে ঘর থেকে বের হন। এরপর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ঐ এলাকায় রাস্তার উপর রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে মাটিচাপা লাশ উদ্ধারকরা হয়।
পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএস
