চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৪:৫৪
 
যশোরের চৌগাছায় ইমদাদুল হক (৩০) নামে এক চালককে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে গেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
 
ইমদাদুল ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বকশীপুর গ্রামের ওয়াজেদ আলী মালিথার ছেলে।
 
ইমদাদুলের ভাই আশাদুল ইসলাম জানান ইমদাদুল প্রতিদিনের ন্যয় সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে কোটচাঁদপুর শহরে আসে। বেলা ১০টার দিকে সে বাড়িতে মোবাইল ফোনে জানায়, সে একজন নারী ও পুরুষকে নিয়ে চৌগাছা হাসপাতালে যাচ্ছে। বেলা ১১টার পর থেকে তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বেলা ১২টার দিকে অজ্ঞাত একব্যক্তি তাদের বাড়িতে ফোন করে জানায় ইমদাদুলকে অজ্ঞান অবস্থায় চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথিমধ্যে তারা তাকে নেশাজাতীয় পানীয় বা খাবার খাওয়ায়ে অজ্ঞান করে চৌগাছা পৌরসভার কুটিপাড়া নামক স্থানে ফেলে রেখে তার গাড়িটি নিয়ে চলে যায়। পথচারীরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞান অবস্থায় ভর্তি করে দেয়।
 
এব্যাপারে চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই মাজেদুল হক জানান,  আমাদেরকে কেউ এধরনের সংবাদ দেয়নি। এখনই আমরা বিষয়টি সর্ম্পকে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
 
ইত্তেফাক/এএসএস