দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অফিস কক্ষে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী জুলহাসকে দুই লক্ষ, নাঈমা, সুমন ও হিমন প্রত্যেককে এক লক্ষ করে অর্থ প্রদান করেন।
এর আগে এই শিক্ষার্থীদের চিকিৎসার আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে 'কনসার্ট ফর সেভিং লাইফ' এবং দেশ-বিদেশ থেকে সংগৃহীত পাঁচ লক্ষ টাকা 'উপাচার্যের জরুরি চিকিৎসা সহায়তা তহবিলে' জমা দেয়া হয়।
উপাচার্য বলেন, 'দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য যারা অর্থ সংগ্রহ করছেন তারা মহৎ দায়িত্ব পালন করছেন।'
এসময় বিভিন্ন প্রতিষ্ঠান ও মহৎ ব্যক্তিদের 'উপাচার্য জরুরি চিকিৎসা সহায়তা তহবিলে' অর্থ প্রদানের উদাত্ত আহ্বান জানান তিনি। -বাসস।
ইত্তেফাক/এসএস
