ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় সাব্বির আহমদ (১৪) নামে এক জেডিসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাবির উপজেলার মোল্লাগাড়া গ্রামের রমজান আলীর পুত্র ও মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী বলেন, সাব্বির আহমদ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে তাজপুর পরীক্ষা কেন্দ্রে আসার পথে কদমতলা নামক স্থানে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এদিকে, মাদ্রাসাছাত্র নিহতের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা অবরোধকালে সিলেট-ঢাকা মহাসড়কে শত শত যান আটকা পড়ে। খবর পেয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী ঘটনাস্থলে গিয়ে বাসচালকের শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থী অবরোধ প্রত্যাহার করে।
ইত্তেফাক/ইউবি
