ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাজেয়াপ্ত, পাসপোর্টযাত্রীরা বিপাকে

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৭:৩৯
ভারত সরকার ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাজারে অচল ঘোষণা করায় হয়রানির শিকার হচ্ছে পাসপোর্ট যাত্রীরা।  
 
গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী এক ভাষণে ৫০০ ও ১০০০ হাজার নোট বাজেয়াপ্ত ঘোষণা করেন।এ সুযোগ কাজে লাগিয়ে বেনাপোল চেকপোস্টের মানি চেঞ্জারসহ এ ব্যবসায় জড়িতরা ভারতগামী যাত্রীদের কাছ থেকে অর্ধেক মূল্য দিয়ে কিনে নিচ্ছে ভারতীয় রুপী। 
 
ভারত থেকে আসা পাসপোর্টযাত্রী মৃনাল কান্তি বিশ্বাস জানান, ভারতের কোথাও ৫০০ ও ১০০০ হাজার নোট নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা তাদের কাছে থাকা রুপি কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে।
 
বাংলাদেশি অনেক পাসপোর্টযাত্রী অভিযোগ করেন, ৫০০ ও ১০০০ নোটের রুপি ব্যাংক কিংবা মানি একচেঞ্জ গুলোতে ভাঙাতে না পারায় নিঃশ্ব হাতে তাদের বাংলাদেশে ফিরতে হচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি