ভূঞাপুরে ঘুষ গ্রহণকালে ভূমি অফিসের নায়েব আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৭:৪৯
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূমি কার্যালয়ে গোবিন্দাসী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আনছার আলীকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
বৃহস্পতিবার স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল তাকে আটক করে।   
 
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার বলেন, স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসে অভিযান চালায়।  এ সময় ৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে গোবিন্দাসী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আনছার আলীকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে ইতোপূর্বের অসংখ্য অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/ইউবি