খুলনায় আড়াই লক্ষাধিক টাকার সরকারি ওষুধ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৯:০১
খুলনায় অভিযান চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার সরকারি ও ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে নগরীর হেরাজ মার্কেটের মেসার্স আলামিন ড্রাগ হাউসে অভিযান চালিয়ে এ ওষুধ উদ্ধার করা হয়। 
 
জেল ওষুধ তত্ত্বাবধায়ক  (ড্রাগ সুপার) মাহমুদ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হেরাজ মার্কেটের মেসার্স আলামিন ড্রাগ হাউসে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকান থেকে অবৈধভাবে রক্ষিত ১০ হাজার পিস সরকারি অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক ও হার্টসহ বিভিন্ন রোগের ওষুধ এবং ভারত থেকে আমদানিকৃত নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা।
 
ইত্তেফাক/ইউবি