সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে নারী-শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের নায়েক আলী ও আলতাফ হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতরা হলেন- নায়েক আলী (৫০), জাহাঙ্গীর আলম (৪০), আলতাফ আলী (৪৬), শাহ আলম (২৫), আঃ মালেক (২৪), আসাদুল (৩০), শহীদুল (২৮), নজরুল (৩২), আ. মজিদ (৩৫), রনজু (১৪), লাবনী (১৩), নাজমা খাতুন (২২), হাসিনা খাতুন (২৮) ও শহীদুলের স্ত্রী (২৫)।
ইত্তেফাক/ইউবি
