চট্টগ্রাম বিমান বন্দরে ইরাকগামী ৫ যুবক আটক

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৯:২২
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার রাতে ইরাকগামী ৫ যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
গ্রেফতারকৃতরা অবৈধভাবে কাতার হয়ে ইরাক যাচ্ছিল। র‌্যাব-৭-এর মিডিয়া অফিসার চন্দন দেবনাথ এ কথা জানান।
 
আটককৃতরা হলেন, তুহিন মেল্লা (২৫), পিতা রহমান মোল্লা, সোহাগ (২৬), পিতা তফিজ তাঁতি, রিপন (২২), পিতা শহিদুল্লাহ বেপারী, রাসেল ঢালি (২৬), পিতা তাফোজ ঢালি, মুন্সীগঞ্জ জেলা ও সজীব আহমেদ (৩০) পিতা শামসুদ্দিন আহমেদ নেত্রকোনার অধিবাসী।
 
ভুয়া ভিসা নিয়ে কাতার হয়ে ইরাকের পথে এয়ার এরাবিয়ান জি-৯৫২২ নম্বর ফ্লাইটে আরোহণকালে তাদের বিমানবন্দরে আটক করা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস