বাচ্চাদের মোবাইলফোন আসক্তি

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:১৮

বর্তমান সময়ে মোবাইলফোন ও কমপিউটার ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। যোগাযোগের ক্ষেত্রে এগুলো বেশ সুবিধাজনক। কিন্তু বাচ্চাদের জন্য সর্বনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাচ্চারা তাদের বেশিরভাগ সময় এসবে ব্যয় করছে। ফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরাও যথেষ্ট সতর্ক নন। যখন তখন বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন মোবাইলফোন। এতে বাচ্চারা ঘরকুনো হচ্ছে, প্রাকৃতিক সুযোগ-সুবিধাগুলো থেকে হচ্ছে বঞ্চিত। মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে তাদের। দিনের অধিকাংশ সময় মোবাইলফোনে ও কমপিউটারে ব্যয় করছে। পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি করছে। তাই এগুলো থেকে বাচ্চাদের দূরে রাখতে অভিভাবকদের সচেতনতা আবশ্যক।

দিলীপ কুমার দাস

৪র্থ বর্ষ, মার্কেটিং বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর