বশেমুরবিপ্রবি'র ভর্তির সময়সূচী

আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২২:০১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সকল ইউনিটে উত্তীর্ণ মেধা ও অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস, রিপোর্টিং ও ভর্তির সময়সূচী প্রকাশ করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েস ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত করা যাবে। এছাড়া রিপোর্টিং ও স্ব স্ব ডীন অফিসে ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
 
অপরদিকে, প্রথম অপেক্ষমাণ তালিকার (আসন শূন্য থাকা সাপেক্ষে) শিক্ষার্থীদের অনলাইনে সাবজেক্ট চয়েস ১৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর এবং রিপোর্টিং ও ভর্তি স্ব স্ব ডীন অফিসে ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করা যাবে। কোটাভুক্ত (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, উপজাতি, ওয়ার্ড ও খেলাধুলা/সংস্কৃতি) শিক্ষার্থীদের সাক্ষাৎকার রেজিস্ট্রার অফিসে ২৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ভর্তি ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
 
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.bsmrstu.edu.bd/b) এ জানা যাবে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস