স্কুলের সামনে ফুটওভারব্রিজ চাই

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:১৯

আমি ঢাকার মিরপুর ২-এর মনিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রধান বালিকা প্রভাতি শাখার পঞ্চম শ্রেণির ছাত্রী। স্কুলের ২ শিফটে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে থাকে। স্কুলের সামনের সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। বিশেষ করে লেগুনাগুলো অত্যন্ত বাজেভাবে চলে এবং তাদের বেশিরভাগেরই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই এমনকি লেগুনারও লাইসেন্স নেই। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে স্কুলে যেতে হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় বন্ধু সহপাঠী বা পথচারী হতাহত হতে পারে। স্কুলের সামনে কোনো ফুটওভারব্রিজ নেই। জরুরিভিত্তিতে মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ফুটওভারব্রিজ স্থাপনের ব্যবস্থা করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।

অনিন্দিতা নুর

পঞ্চম শ্রেণি,মনিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ, মিরপুর ২, ঢাকা