ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১২টায়। আইবিএ ভবনসহ ক্যাম্পাসের মোট ৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
১২০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন ৬ হাজার ৮৬০ জন। পরীক্ষায় এক আসনের বিপরীতে লড়ছেন ৫৭ জন।
ইত্তেফাক/কেকে
