আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১১:৫৯
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে।
 
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।
 
আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানা গেছে।
 
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
 
-বাসস।