ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের বিবিএ ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আইবিএ ভবনের বিভিন্ন পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।
এ ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের জন্য প্রায় ৬৮৬০জন ভর্তিচ্ছু আবেদনকারী আইবিএ ভবনসহ ক্যাম্পাসের মোট ৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।-বাসস
ইত্তেফাক/কেকে
