ভাঙ্গায় বাস চাপায় নিহত ১

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১২:৪৭
 
ফরিদপুরের ভাঙ্গায় সার্বিক পরিবহনের চাপায় হোম টেক্সটাইল কোম্পানির মাকেটিং ম্যানেজার এবিএম একরামুল হক (৪৫) নিহত হয়েছেন। 
 
আজ শুক্রবার দুপুরে বিশ্বরোড চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। একরামুল হক মাদারীপুর জেলার রাজৈর থানার একেএম এমদাদুল হকের ছেলে। 
 
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজউদ্দিন জানায়, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহন যোগে ভাঙ্গায় আসছিলেন ওই কর্মকর্তা। ভাঙ্গা বাসষ্ট্যান্ডে নামার সময় গাড়ির গতি দ্রুত থাকায় ওই পরিবহনের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাসটি পালিয়ে যায়।
 
 
ইত্তেফাক/কেকে