সাতক্ষীরায় গ্রেফতার ৩৪

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১২:৫৬
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সাত উপজেলার আট থানায় মোট ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 
 
জেলা পুলিশের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক কুমকুম হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- সদর থানা পুলিশ ১৪ জন, কলারোয়া থানা পুলিশ পাঁচজন, তালা থানা পুলিশ তিনজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা পুলিশ দুইজন ও আশাশুনি থানা পুলিশ পাঁচ ও দেবহাটা থানা পুলিশ দুইজন আসামি।
 
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত আছে এবং থাকবে।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে