ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে বাস চাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বোয়ালিয়া বাসস্টান্ডের কাছে পাইককান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মধুখালী থেকে বাড়ি ফেরার পথে একই দিক থেকে আসা পেছন থেকে একটি দ্রুতগামী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৩৭৪৭) মোটরসাইকেলের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই উপজেলার পাইককান্দি গ্রামের ইউপি সদস্য দুলাল মোল্যার ছেলে মাসুদ মোল্যা (৩৫) এবং তার ভাই হায়দার মোল্যা (৫৫) ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করেন।
IMG0
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে দুরপাল্লার শত শত যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। ঘটনার পরপরই মধুখালী থানা পুলিশ ও কানাইপুর হাইওয়ে পুলিশের এক ঘণ্টা চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
থানা পুলিশের এস আই মনির জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাইককান্দি গ্রামের চাচা হায়দার ও ভাতিজা মাসুদ মধুখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
ইত্তেফাক/কেকে
