ত্রিশালে বাস ডাইভারকে আটক করায় সড়ক অবরোধ

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ১৫:৫৬
ময়মনসিংহের ত্রিশালে বাসের এক ডাইভারকে আটক ও থাপ্পর মারার ঘটনায় মহাসড়ক অবেরাধ করেছে শ্রমিকরা। এক ঘণ্টার অবরোধে সড়কের দু-পাশে শতশত যান বাহন আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করে। জড়িতদের বিচারের আশ্বাসে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করা হয়। 
          
জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে ত্রিশাল বাসট্যান্ড মোড়ে ত্রিশাল গেইট লক সার্ভিসের একটি বাস (ঢাকা-মেট্রো চ-৭৩৫৩) ছেড়ে যাওয়ার সময় কয়েকজন যাত্রীর সঙ্গে ডাইভার ও শ্রমিকদের বাকবিতণ্ড হয়। এসময়  বাস ডাইভার ও শ্রমিকরা শফিকুল ইসলাম নামে এক যাত্রীসহ কয়েকজন যাত্রীকে মারধর করে। এই ঘটনায় ত্রিশাল থানার এস আই জুবাইদুল এগিয়ে গিয়ে বাস ডাইভারকে থাপ্পর মারলে পাশে থাকা ফারুক নামে আরেক ডাইভার কেন তাকে চর মারা হলো এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও বাকবিতণ্ড শুরু করে। ত্রিশাল থানার এসআই জুবাইদুল, এসআই লিটন ও এসআই আবু সিদ্দিক বাস ট্যান্ড থেকে ডাইভার ফারুককে আটক করে থানায় নিয়ে যায়। পরে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসট্যান্ড মোড়ে কয়েকটি বাস দিয়ে বাধা দিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। 
 
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান, মোটরযান মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জুয়েল সরকার জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের আশ্বাস দিয়ে আটককৃত ডাইভার ফারুককে ছেড়ে দিলে মোটর শ্রমিকরা বেলা ১২ টার দিকে অবরোধ তুলে নেয়। 
 
এ ব্যাপারে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, যাত্রী ও বাস ডাইভারের মাঝে মারামারির ঘটনায় দায়িত্বরত পুলিশ এগিয়ে গেলে ডাইভার ও শ্রমিকদের ভুল বোঝাবুঝির ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে ভুলের সমাপ্তি ঘটে।
 
 
ইত্তেফাক/এমআই