বেগম রোকেয়া সরণির মিরপুর সেনপাড়া পর্বতা থেকে কাজীপাড়া পর্যন্ত সড়ক বিগত প্রায় দুমাস ধরে নর্দমার পানিতে ডুবে আছে। এখানে এমনিতেই মেট্রোরেলের কাজের জন্য রাস্তা সংকুচিত করে ঘিরে রাখা হয়েছে। তার ওপর সরু রাস্তার অর্ধেক নর্দমার পানিতে ডুবে থাকায় যান চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। তা সত্ত্বেও এই জলাবদ্ধতা দূর করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি! এগুলি দেখার কোনো কর্তৃপক্ষ আছে বলেও মনে হচ্ছে না! তা না হলে এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক কিভাবে দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকে! প্রতি ওয়ার্ডে সিটি করপোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলরগণ আছেন—তাঁদের দায়িত্ব কী? শুষ্ক মৌসুমেই যদি এখানে জলাবদ্ধতা হয়, তবে আসন্ন বর্ষায় কী অবস্থা হবে, তা ভেবে এলাকাবাসী শঙ্কিত! পরিশেষে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র বিষয়টি জরুরিভিত্তিতে সমাধান করবেন— এটাই প্রত্যাশা
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা
