ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ২০:১৩
ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
 
নিহতরা হচ্ছেন মাসুদ মোল্লা ও তার ভাতিজা হায়দার হোসেন এবং এবিএম একরামুল হক। তারা সবাই মাদারীপুর জেলার রাজৈরের বাসিন্দা।
 
হাইওয়ে পুলিশ সুপার সাজিদুল হক সাংবাদিকদের বলেন, 'ঢাকা খুলনা মহাসড়কের মধুখালির বোয়ালিয়া এলাকায় একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল আরোহী দুজনই ঘটনাস্থলেই মারা যায়।'
 
অপর একটি দুর্ঘটনায় হোম টেক্সটাইলের মার্কেটিং ম্যানেজার এবিএম একরামুল হককে ঢাকাগামী বরিশালের একটি বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।
 
দুটি দুর্ঘটনায় চালক গাড়িসহ পালিয়ে যেতে সক্ষম হয়। সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয়েছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস