ব্রাহ্মণবাড়িয়ায় লরির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৫ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কামরুজ্জামান (৩০), সাইফুল (২৭), রুপকচন্দ্র (২৮), আলাউদ্দিন (২৮) ও ফরিদা ইয়াছমিন (২৩) তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন থেকে পদোন্নতি পরীক্ষা দিয়ে অটোরিকশায় করে কসবা থানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি
