শিক্ষার মান উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১১:১০
প্রাথমিকি শিক্ষার মান উন্নয়ন, শতভাগ উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা স্থানীয় সুরসম্রাট অালাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র অা ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাল মামুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। 
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অাব্দুস সামাদ অাকন্দ, প্রধান শিক্ষক জেরিন সুলতানা।
 
 
ই্ত্তেফাক/এমআই