বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ তিন ব্যবসায়ীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।
তারা হলেন- ধুনট উপজেলার হেউডনগর গ্রামের রেজাউল করিমের ছেলে রাজু আহম্মেদ (৩৫), ঈমান আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮) ও পূর্ব ভরণশাহী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৮)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাজু, সাইফুল ও রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কান্তনগর বাজার এলাকা থেকে গাঁজাসহ তাদের আকট করা হয়।
এ ঘটনায় আটক তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে
