গাজীপুরে পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৪:০৪
 
গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গলাকাটা অবস্থায় এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শনিবার সকাল ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
 
নিহত শ্রমিকের নাম আজাহার হোসেন (২৬)। তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে ও বানিয়ারচালা এলাকার তাইজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া এবং সিল্কেন সুইং লিমিটেডের শ্রমিক।
 
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, নিহত আজাহার সিল্কেন সুইং লিমিটেড কারখানার সুইং শাখার শ্রমিক। শুক্রবার রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দা ও ছুরি উদ্ধার করা হয়েছে। 
 
জিজ্ঞাসাবাদের জন রনি (২৫) ও মোসাদ্দেক হোসেন শাকিবকে (২৫) নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাদেরকে জ্ঞিাসাবাদ ও তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে