হোমনায় ভিক্ষুকের লাশ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৩:১৪
 
কুমিল্লার হোমনায় মো. মনির হোসেন (১৮) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
আজ শনিবার সকালে হোমনা-গৌরিপুর সড়কের ছিনাইয়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
তিনি উপজেলার টেকের বাজার গুচ্ছ গ্রামের মৃত সফর আলীর ছেলে। তিনি একজন মৃগি রোগী ছিলেন বলে জানা গেছে।
 
নিহতের মা খাদিজা বেগম জানান, শুক্রবার বিকালে ভিক্ষা করতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি তিনি। 
 
 
ইত্তেফাক/কেকে