ঢাকা মডেল ইউনাইটেড ন্যাশন (ঢামুন) শীর্ষক সম্মেলন সম্প্রতি আয়োজন করে দি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। এতে ৮টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। এছাড়া মিসরের ডেপুটি হেড অব মিশন শিহাব মেকি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক মুস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন
০০০০
ইন্টারনেট সেবা প্রদানকারী এসএসডি-টেক লিমিটেডের ব্র্যান্ড কার্নিভাল ইন্টারনেটের সাথে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএসডি-টেক লিমিটেডের সিস্টেমস সলিউশনজ অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনলজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামান মোহাম্মদ বাহাদুর খান, ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ই-কমার্স বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল) স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক বিনিময় করেন। চুক্তি অনুসারে, ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা প্রতিষ্ঠানটির সেবা গ্রহণে বিভিন্ন ধরনের ছাড় পাবেন
০০০০০
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পসচিব মো. আবদুল হালিম। বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন এতে সভাপতিত্ব করেন
০০০০০০
পদ্মা ব্যাংক লিমিটেডের প্রথম পর্ষদ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। সভায় পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন
