মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কবির হোসেন (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কবির হোসেন ঘিওর উপজেলার বড় হাট খোরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং সিংজুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ-দৌলা জানান, কবির হোসেন মোটরসাইকেল চালিয়ে উথলী যাচ্ছিলেন। টেপড়া বাসস্ট্যান্ডের আগে নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
